ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাপারহাটের তরুণ তুর্কী আবদুস সোবহান হৃদয় নর্দান ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাপারহাটের তরুণ তুর্কী আবদুস সোবহান হৃদয় ঢাকার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

মফস্বলের একটি প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে রাজধানীর অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় চাপারহাটসহ গোটা কালীগঞ্জ উপজেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বইছে। স্থানীয় বাসিন্দারা এ অর্জনকে চাপারহাট তথা লালমনিরহাট জেলার জন্য গর্বের বলে অভিহিত করছেন।

প্রতিক্রিয়ায় আবদুস সোবহান হৃদয় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং আমার প্রিয় চন্দ্রপুর ইউনিয়ন তথা কালীগঞ্জ উপজেলার মানুষের সম্মান অক্ষুণ্ণ রাখতে আমি সবসময় মাঠে থাকবো। এই নতুন দায়িত্ব পালনে আমি আমার এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

চন্দ্রপুর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করে বলেন, আবদুস সোবহান হৃদয় তার মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও লালমনিরহাট জেলার সুনাম আরও উজ্জ্বল করবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাপারহাটের তরুণ তুর্কী আবদুস সোবহান হৃদয় নর্দান ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

আপডেট সময় : ০৬:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬