গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। আজ রবিবার ১৯ জুলাই সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন।
এসময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরে জুন মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মোঃ শফিকুল ইসলাম, জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম, জেলায় শ্রেষ্ঠ এসআই (নিঃ) কালিয়াকৈর থানার জাহাঙ্গীর আলম, জেলায় শ্রেষ্ঠ ক্লু-লেস মামলা রহস্য উদঘাটনকারী অফিসার এসআই (নিঃ) ডিবির মোঃ আবুল হাসান, জেলায় শ্রেষ্ঠ এএসআই (নিঃ) শ্রীপুর থানার মোঃ এমদাদুল হক খান, জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই/ মোঃ জসিম উদ্দিন, ট্রাফিক বিভাগ এবং টিআই প্রশাসন ও ট্রাফিক বিভাগের সকল সদস্যবৃন্দ, গাজীপুরসহ প্রত্যেক শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিপি রানী সিনহা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গাজীপুর জেলার পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- 32
জনপ্রিয় সংবাদ




















