ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রবীণ শিক্ষাবিদ শ্রী পরিতোষ বণিক আর নেই।

কিশোরগঞ্জের বাজিতপুর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক এবং পরাগমেলা কল্লোলের অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি শ্রী পরিতোষ বণিক আর নেই। তিনি গত ১২ জুলাই, ভোর ৪:০০টায় পরলোকগমন করেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে শ্রী পরিতোষ বণিক জ্ঞানচর্চা, শিক্ষার মানোন্নয়ন, দুর্নীতিবিরোধী সচেতনতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর সততা, নৈতিকতা, আদর্শ ও শিক্ষার্থীদের প্রতি অকৃত্রিম স্নেহ তাঁকে শিক্ষক সমাজ ও সর্বস্তরের মানুষের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত করেছিল। শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান বাজিতপুরবাসী দীর্ঘদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর মৃত্যুতে শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রবীণ শিক্ষাবিদ শ্রী পরিতোষ বণিক আর নেই।

আপডেট সময় : ০৭:২০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬