ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর-চৌগাছা সড়কে ‘উড়ন্ত’ ছিনতাইকারী চক্র বেপরোয়া, টার্গেট নারী যাত্রীরা

যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি থেকে আমবটতলা বাজার পর্যন্ত এলাকায় ‘উড়ন্ত’ মোটরসাইকেল আরোহী ছিনতাইকারী চক্রের তৎপরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে এই সড়কে দুটি বড় ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিশেষ করে সন্ধ্যার পর চলাচলকারী নারী যাত্রীদের টার্গেট করে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে, যার সর্বশেষ শিকার হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রী।জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যবিপ্রবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিহা সুলতানা ও তার এক বান্ধবী চুড়ামনকাঠি বাজার থেকে ভ্যানযোগে ক্যাম্পাসে ফিরছিলেন। ভ্যানটি আমবটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা চলন্ত ভ্যানের পাশ কেটে ওই শিক্ষার্থীর হাত থেকে ব্যাগটি হ্যাঁচকা টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থী ভ্যান থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হতে পারতেন এবং তিনি হাতে আঘাত পান। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের আশপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
এর আগে, গত ৪ জুলাই সন্ধ্যা ৭টার দিকে একই সড়কের দোগাছিয়া সালামিতের বিলের কাছে অনুরূপ আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সাজিয়ালী গ্রামের গৃহবধূ সুমনা রানী অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে মোটরবাইকে আসা দুই যুবক তার ব্যাগটি টান মেরে নিয়ে যায়। ভুক্তভোগী সুমনা রানী জানান, তার ব্যাগে বিদেশ থেকে পাঠানো দুটি নতুন মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার টাকা ছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাদকাসক্ত যুবকেরা এই ধরনের ছিনতাই চক্রের সাথে সরাসরি জড়িত। ব্যস্ততম এই আঞ্চলিক সড়কে নিয়মিত এমন ঘটনায় সাধারণ যাত্রী, বিশেষ করে নারীদের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, পুলিশ দুটি ঘটনারই মৌখিক অভিযোগ পেয়েছে। অপরাধীদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তা বিশ্লেষণের কাজ চলছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১৭/০৭/২০২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোর-চৌগাছা সড়কে ‘উড়ন্ত’ ছিনতাইকারী চক্র বেপরোয়া, টার্গেট নারী যাত্রীরা

আপডেট সময় : ০৯:১৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬