ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন বনাম সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ,জয়ী উপজেলা প্রশাসন।

নাটোরের সিংড়ায় অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসন বনাম স্থানীয় সাংবাদিকদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এই ম্যাচে উপজেলা প্রশাসন দল বিজয়ী হয়।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার কলম স্কুল মাঠে এই আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দুই পক্ষের কর্মী-সমর্থক ও স্থানীয় ক্রীড়ামোদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে এবং সিংড়া আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাইদ খান-এর সার্বিক পরিচালনায় খেলাটি অনুষ্ঠিত হয়।

মাঠের লড়াইয়ে উপজেলা প্রশাসনের পক্ষে ব্যাট-বল হাতে অংশ নেন সিংড়া থানা, উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অন্যদিকে সাংবাদিকদের পক্ষে মাঠ কাঁপান সিংড়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, মডেল প্রেসক্লাব, আইডিয়াল প্রেসক্লাব এবং স্মার্ট প্রেসক্লাবের একঝাঁক গণমাধ্যমকর্মী।

খেলা শেষে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “সরকারি কর্মকর্তা এবং সমাজের দর্পণ সাংবাদিকদের মধ্যকার এই সৌহার্দ্যপূর্ণ ম্যাচটি কেবল বিনোদনই দেয়নি, বরং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় এবং কর্মপরিবেশকে আনন্দময় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

খেলা শেষে বিজয়ী উপজেলা প্রশাসন ও বিজিত সাংবাদিক দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিংড়ায় উৎসবমুখর পরিবেশে প্রশাসন বনাম সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ,জয়ী উপজেলা প্রশাসন।

আপডেট সময় : ০৯:১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬