ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুর সদর ইউনিয়নবাসীর সেবা করতে চান হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার।

আসন্ন দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আগ্রহ প্রকাশ করেছেন দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।

হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা ক্ষেত্রেও অবদান রেখে আসছেন। তিনি চক দৌলতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্থানীয়দের মতে, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে ভূমিকা রাখছেন।

হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার বলেন, “আমি নির্বাচিত হলে দৌলতপুর সদর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। শিক্ষা, কৃষি, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে আমার অগ্রাধিকার।”

তিনি দৌলতপুর সদর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন এবং নির্বাচনে সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও জনকল্যাণের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

দৌলতপুর সদর ইউনিয়নবাসীর সেবা করতে চান হাসান মুহিদুজ্জামান মন্টু মাস্টার।

আপডেট সময় : ০৯:০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬