১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলা সুহি এখন আর মাইলস্টোন কলেজের ছাত্রী নন” থানায় জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, সুহি ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানটির ছাত্রী ছিলেন। তবে শৃঙ্খলাজনিত কারণে ঢাকা শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তাকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়েছে। ফলে বর্তমানে তিনি মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহারের কোনো অধিকার তার নেই।
এ ঘটনায় বৃহস্পতিবার তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সুহি কলেজের পরিচয়পত্র ব্যবহার করে বক্তব্য দিয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
মোঃ শাকিল স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ পত্রিকা গাজীপুর জেলা। 



















