ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

যশোরে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। শনিবার শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে পৃথকভাবে রথযাত্রার আয়োজন করা হয়। এতে অংশ নেন হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত।
শহরের বেজপাড়া পূজা মন্দির, ঝুমঝুমপুর বিসিক এলাকায় সুবল বাবুর বাড়ি, রামকৃষ্ণ আশ্রম ও মিশন এবং চাঁচড়া ইসকন মন্দিরসহ বিভিন্ন স্থানে রথযাত্রা উপলক্ষে পূজা, শোভাযাত্রা, রথ টানা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থলগুলো।বেজপাড়া পূজা মন্দিরে পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ রথযাত্রার উদ্বোধন করেন। রামকৃষ্ণ আশ্রম ও মিশনে অধ্যক্ষ জ্ঞানানন্দ প্রকাশ মহারাজ ভক্তদের সঙ্গে রথ টেনে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। এছাড়া চাঁচড়া ইসকন মন্দিরেও শোভাযাত্রা ও রথ টানার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। রথযাত্রায় অংশ নেওয়া ভক্তরা পুণ্য লাভের আশায় পরিবার-পরিজন নিয়ে রথের দড়ি টানেন এবং ভগবান জগন্নাথদেবের আশীর্বাদ কামনা করেন। আয়োজকরা জানান, আগামী উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথ উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১৭/০৭/২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

আপডেট সময় : ০৮:৩৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬