ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে কেশবপুরে ভুয়া আয়কর কর্মকর্তা পরিচয়ে চাঁদা আদায়, যুবকের ৬ মাসের কারাদণ্ড

যশোরে কেশবপুরে আয়কর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের অভিযোগে উৎপল কুমার রায় (৩৩) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ১৬ জুলাই বিকেলে উপজেলার সাগরদাঁড়ি ও হাসানপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত উৎপল কুমার রায় যশোরের বাঘারপাড়া সদর এলাকার মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে। তিনি নিজেকে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে সাগরদাঁড়ি ও হাসানপুর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেন। এ সময় কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠে।
ব্যবসায়ীদের সন্দেহ হলে তারা উৎপল কুমার রায়কে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তার পরিচয় ভুয়া বলে নিশ্চিত হলে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে ভুয়া পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় উৎপল কুমার রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১৬/০৭/২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে কেশবপুরে ভুয়া আয়কর কর্মকর্তা পরিচয়ে চাঁদা আদায়, যুবকের ৬ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬