ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের তরুণ সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

যশোরে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ছাকিন হোসেন (২৭) দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি ছিলেন। তিনি শেখহাটি তরফ নওপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যার মধ্যে ছিলেন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।তরুণ এই সংবাদকর্মীর অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১৬/০৭/২০২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরের তরুণ সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

আপডেট সময় : ০৮:২৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬