ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে মেরিন ড্রাইভে অভিযান: ৮০ পিস ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ ইমন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে ইমনকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
​পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টেকনাফে মেরিন ড্রাইভে অভিযান: ৮০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৭:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬