আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগামী ১৫ দিন নতুন ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন যোগ্য নাগরিকরা।
ইসি জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা প্রণয়নের কার্যক্রমও শুরু করেছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে এবং আপত্তি ও দাবি নিষ্পত্তি শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে ইসি।
গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ) নির্বাচন উপলক্ষে ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ গত ২৬ জুন ২০২৫ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এই নীতিমালার আলোকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন।
নতুন ভোটারদের জন্য সুখবর, ৩১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করবে ইসি
-
মো:মামুন রহমান আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি - আপডেট সময় : ০৩:২৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- 60
জনপ্রিয় সংবাদ




















