কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এ টি এম আরিফ।
উপজেলা স্কাউটস কমিশনার রফিকুল ইসলাম আনসারীর সঞ্চালনায় জুলাই দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা বিএনপি’র সদস্য সচিব হায়দার আলী মিঞা,
জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সূরা সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল জলিল, জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম, উলিপুর পৌর বিএনপি’র আহবায়ক নূর মোহাম্মদ, সদস্য সচিব সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকার,
উপজেলা এনসিপির আহবায়ক সাখাওয়াত হোসেন, ইসলামী ছাত্রশিবির উলিপুর উপজেলা সভাপতি আব্দুল্লাহ আল ফারাবি, জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মামুনুর রশিদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী, সূধী সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















