ধর্মীয় উৎসব মখর পরিবেশে নওগাঁ পত্নীতলা উপজেলার নজিপুর শ্রীশ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা মহাউৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই ২০২৬ বুধবার বিকাল ৪ঃ৩০ মিনিটে শ্রীশ্রী শিব কালী মন্দির কমিটির উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়।
রথযাত্রাটি নজিপুর শহরের প্রধান প্রধান সড়ক গুরুদক্ষিণ করে। এতে নারী, পুরুষ,শিশু, কিশোর সহ বিভিন্ন শ্রেণীর-প্রেশার হাজারো সনাতন ধর্মাবলম্বী ভক্ত -অনুরাগী অংশ নেন। ভক্তদের ধর্ম স্লোগান, কীর্তন এবং উৎসবমুখর পরিবেশে পুরো শহর প্রাণবন্ত হয়ে ওঠে।
শোভাযাত্রার শুরুতে ধর্মীয় ব্যানার বহন করেন আয়োজক কমিটির সদস্য স্থানীয় গণমান্য ব্যক্তিরা। রথ টানার মাধ্যমে ভক্তরা তাদের ধর্মীয় বিশ্বাস ও ভক্তির প্রকাশ ঘটান।নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।
আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকলের সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়া তারা সন্তোষ প্রকাশ করেন।
নজিপুরের এই ঐতিহ্যবাহী রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, সম্প্রীতি, সোহার্দ্য ও মিলনমেলার এক অনন্য দৃষ্টান্ত হিসাবেও বিবেচিত হয়। বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবের মুখরিত হয়ে ওঠে।
হেলাল, পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি 



















