‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার *মিজ নূরজাহান আক্তার সাথী*।
সভায় উপস্থিত বক্তারা মহান আত্মত্যাগের মাধ্যমে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা শহীদদের আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং তাঁদের অবদান চিরস্মরণীয় রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতি কামনা করেন।
*শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সকল শহীদকে।*
সুজন রবি দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















