ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বতীপুরে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

জুলাই আন্দোলনে আত্মদানকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক *মমিনুল ইসলাম (ডাক্তার)*সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তাঁদের ত্যাগ ও আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনোই বিস্মৃত হওয়ার নয়। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস, চেতনা ও তাৎপর্য তুলে ধরার মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক সমাজ গড়ে তোলা সম্ভব।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে আত্মদানকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনা, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে মোনাজাতে অংশগ্রহণ করেন।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম
তারিখ: ১৬ জুলাই ২০২৬
মোবাইল: ০১৭৭৪৭০০৪৬০

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পার্বতীপুরে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬