ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন-বাইসাইকেল বিতরণ

জয়পুরহাটের পাঁচবিবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ২০২৫-২৬ অর্থবছরে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নারী ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
১৬ জুলাই বৃহস্প্রতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

বিতরণের আগে উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, মাননীয় জনাব তারেক রহমান সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অত্যন্ত আন্তরিক।

তার কার্যালয়ের এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে মূলধারায় সম্পৃক্ত করা।
তিনি আরও বলেন, “আজকে যাদের সেলাই মেশিন দেওয়া হলো, তারা যেন এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেরা স্বাবলম্বী হতে পারেন। নিজের পায়ে দাঁড়াতে পারেন।

আর যেসব মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হলো, তারা যেন দূরের স্কুলে সহজে যাতায়াত করে লেখাপড়ায় আরও বেশি মনোযোগী হয়। শিক্ষাই পারে একটি জাতিকে এগিয়ে নিতে। সরকারের এই সহায়তাকে কাজে লাগিয়ে আপনারা নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করবেন বলে আমি বিশ্বাস করি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, একাডেমিক সুপারভাইজার জহুরুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সামসুল আলম সহ উপকারভোগীরা।

অনুষ্ঠানে মোট ৪৩ জন মহিলাকে সেলাই মেশিন ও ৬৫ শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়েছে।উপকারভোগীরা সরকারের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন-বাইসাইকেল বিতরণ

আপডেট সময় : ১২:৪০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬