ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামনগর ইউনিয়ন ভূমি অফিসে রাজস্ব আদায়ে ১০৯.৩৪ শতাংশ সাফল্য, নতুন ভবন নির্মাণের প্রত্যাশা

নীলফামারীর রামনগর ইউনিয়ন ভূমি অফিস ২০২৫–২৬ অর্থবছরে সরকারি রাজস্ব আদায়ে ১০৯.৩৪ শতাংশ সাফল্য অর্জন করেছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বিউটি খাতুনের নেতৃত্বে অফিসটি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় করে প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি নতুন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফারুক হোসেন দায়িত্ব গ্রহণের পর ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে কাজ করছেন।
তবে সাফল্যের এই ধারাবাহিকতার মাঝেও অফিসটি দীর্ঘদিন ধরে পুরোনো ভবনে কার্যক্রম পরিচালনা করছে। ভবনটির বিভিন্ন অংশে সময়ের ছাপ স্পষ্ট হওয়ায় আধুনিক সেবা প্রদানে নানা সীমাবদ্ধতা দেখা দিচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার), সেবাগ্রহীতা এবং এলাকাবাসীর মতে, রাজস্ব আদায়ে ধারাবাহিক সাফল্যের আলোকে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের জন্য একটি আধুনিক ও প্রশস্ত ভবন নির্মাণ সময়ের দাবি। এতে কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও সহজ, দ্রুত ও মানসম্মত ভূমিসেবা পাবেন।
এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রামনগর ইউনিয়ন ভূমি অফিসের জন্য একটি নতুন ভবন নির্মাণ বা প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে সেবার পরিধি আরও বৃদ্ধি পায়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামনগর ইউনিয়ন ভূমি অফিসে রাজস্ব আদায়ে ১০৯.৩৪ শতাংশ সাফল্য, নতুন ভবন নির্মাণের প্রত্যাশা

আপডেট সময় : ১২:১০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬