ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ বিশ্ব সাপ দিবসেই শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

অদ্য ১৬.০৭.২০২৬ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার ৫ নং পুল উত্তর ভাড়াউড়া এলাকায় যোবায়ের আহমেদের বাসায় একটি অজগর সাপ দেখা যায়।
বেশ কয়েকদিন ধরে ওনাদের হাস ও মুরগির বাচ্চা পাওয়া যাচ্ছিল না। আজ সকালে হঠাৎ দেখতে পান একটি অজগর সাপ বাড়ির দেয়ালের ওপর থেকে পাশের গাছের দিকে বেয়ে উঠছে। তখনই ওনারা বুঝতে পারেন, এতদিন ধরে হারিয়ে যাওয়া হাস ও মুরগির বাচ্চাগুলো এই অজগর সাপটিই খেয়ে আসছিল।
পরবর্তীতে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হলে, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
উদ্ধার শেষে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

আজ বিশ্ব সাপ দিবসেই শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

আপডেট সময় : ১০:৫৯:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬