শ্রীমঙ্গলে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে যেন ছড়িয়ে পরেছে গ্রামবাংলার ঐতিহ্য মাটির তৈরি গরু,হাতি,বাঘ,ঘোড়া, পাখি আর ছোট্ট শিশুদের খেলনার জন্য রঙিন হাড়ি-পাতিল, কড়াই,থালা-বাটি সবকিছুই সাজানো রয়েছে সারি সারি দোকানে।এসব খেলনা দেখে অনেকেরই মনে পড়ে যায় শৈশবের সেই দিনগুলোর কথা,যখন রথমেলা মানেই ছিল নতুন খেলনা কেনার শ্রীমঙ্গলে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বসেছে রথমেলা। মেলার প্রতিটি দোকানে যেন ছড়িয়ে আছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য আর শৈশবের স্মৃতি।
মাটির তৈরি গরু, হাতি, বাঘ, ঘোড়া, পাখি আর ছোট্ট শিশুদের খেলনার জন্য রঙিন হাড়ি-পাতিল, কড়াই, থালা-বাটি সবকিছুই সাজানো রয়েছে সারি সারি দোকানে। এসব খেলনা দেখে অনেকেরই মনে পড়ে যায় শৈশবের সেই দিনগুলোর কথা, যখন রথমেলা মানেই ছিল নতুন খেলনা কেনার আনন্দ আর পরিবারের সঙ্গে উৎসবের উচ্ছ্বাস।
রথযাত্রার এই মেলার আয়োজনে লোকজ সংস্কৃতির মিলনমেলা।
কাউছার আহমদ সবুজ শ্রীমঙ্গল প্রতিনিধি 



















