আগামী ১৭ জুলাই, রোজ শুক্রবার সকাল ১১টায় চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইছহাক মৌলভী পাড়া এলাকার কুমারী ছড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনে যাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বজনশ্রদ্ধেয় জননেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ এমপি।
সম্প্রতি বয়ে যাওয়া ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে ফাঁসিয়াখালীর ইছহাক মৌলভী পাড়া কুমারী ছড়া এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির একটি বড় অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ।
এলাকাবাসীর এই দুর্ভোগ লাঘব এবং সড়কটি দ্রুত সংস্কারের লক্ষ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বশরীরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকাবাসীর সাথে কথা বলবেন এবং সড়কটি দ্রুততম সময়ের মধ্যে টেকসইভাবে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন।
পরিদর্শন কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















