ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা: দিঘলকান্দির বিয়ারা কমিউনিটি ক্লিনিকের ভবন সংস্কারের দাবি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বিয়ারা কমিউনিটি ক্লিনিকের ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে কংক্রিট স্পলিং (পলেস্তারা ও কংক্রিট খসে পড়া) দেখা দেওয়ায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এমন অবস্থাতেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন ক্লিনিকের দায়িত্বে থাকা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. মমিন তালুকদার।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম ভরসা এই কমিউনিটি ক্লিনিক। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—জ্বর, সর্দি, কাশি, চুলকানিসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা, স্বাস্থ্য পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ নিতে প্রতিদিনই এখানে ভিড় করেন স্থানীয়রা।
ঘাটাইল উপজেলায় মোট ৫৬টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। তবে বিয়ারা কমিউনিটি ক্লিনিকের ভবনের বেহাল অবস্থা স্থানীয়দের উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয়দের দাবি, ভবনটি দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
ক্লিনিকে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধা জানান, প্রায় ১৭ বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। দুই ছেলেকে নিয়ে কষ্টে সংসার চালান তিনি। অসুস্থ হলেই এই ক্লিনিকে এসে চিকিৎসা ও ওষুধ নেন। তাঁর ভাষায়, “এই ক্লিনিকটাই আমাদের ভরসা। এখানে চিকিৎসা পাই বলেই এখনও বেঁচে আছি।”
ক্লিনিকের দায়িত্বে থাকা সিএইচসিপি মো. মমিন তালুকদার বলেন, “ক্লিনিকের ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও মানুষের সেবার কথা চিন্তা করে প্রতিদিন দায়িত্ব পালন করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিলে রোগী ও স্বাস্থ্যকর্মী—উভয়ের নিরাপত্তা নিশ্চিত হবে।”
এ বিষয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাঈম বলেন, “ঘাটাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫৬টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বেশ কয়েকটি ক্লিনিকের ভবন অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। এর মধ্যে তিনটি ভবনের পুনর্নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ঝুঁকিপূর্ণ ভবনগুলোও পর্যায়ক্রমে সংস্কার বা পুনর্নির্মাণ করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দুর্ঘটনা এড়াতে এবং নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিয়ারা কমিউনিটি ক্লিনিকের ভবনটি দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

জীবনের ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা: দিঘলকান্দির বিয়ারা কমিউনিটি ক্লিনিকের ভবন সংস্কারের দাবি

আপডেট সময় : ০৮:১৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬