নুরুল আবছার নূরী
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “প্রধানমন্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পলিত হয়।
১৫ জুলাই বুধবার সকাল ১১ টায় ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি পৌরসভা সদর ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্রীর বৃক্ষরোপণ কর্মসূচি ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুর রবের সভাপতিত্বে বিদ্যালয় প্রঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নাজিম উদ্দীন শাহীন, সাবেক রাঙ্গামাটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইলিয়াস ফটিকছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক তাপস কান্তি চক্রবর্তী, সহকারী শিক্ষকবৃন্দ ও ছাত্র ছাত্রীরা।
প্রধান অতিথি বলেন বৃক্ষরোপণ একটি ছাওয়াবের কাজ। বৃক্ষ আমাদেরকে ছায়া, অক্সিজেন, ফল ফুল দেয় আবার এর থেকে আমরা ঘরের আসবাবপত্র তৈরির কাজ ও শোকনো কাঠ জালানি হিসাবে ও ব্যবহার করি।তাই প্রত্যেকে বাড়ির খালি জায়গায় কমপক্ষে একটি করে হলেও গাছের চারা লাগাবেন।




















