ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ঝিকরগাছা উপজেলার বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট সময় : ০৭:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 80

নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার:
যশোরে ঝিকরগাছা উপজেলার বাউশা গ্রামের একটি বাগান থেকে শাখাওয়াত হোসেন (৬০)-নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে স্থানীয়রা বাগানের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাখাওয়াত হোসেন বাউশা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে এলাকাবাসীর দাবি।ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, বুধবার সকালেও শাখাওয়াত স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। তার বয়স ৬০ বছরের বেশি। এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। তারাও প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন।

নজরুল ইসলাম যশোর
তারিখ ১৫/০৭/২০২৬

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোরে ঝিকরগাছা উপজেলার বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ০৭:৩৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬