শ্রীমঙ্গল উপজেলার রাধানগরে নির্বাণ নিবাস নামে রিসোর্টে অবৈধ ভাবে মাদক ও নারী দিয়ে চলছে রমরমা ব্যাবসা এই বিষয় রাধানগর এলাকার বাসিন্দারা অভিযোগ করিলে ঘটনাস্থল পরিদর্শনে যায় দৈনিক বাংলার সংবাদ প্রতিনিধি সেই সময় রিসোর্টের ভিতরে সকল কিছুর আলামত পাওয়া যায়, যার সকল তথ্য ক্যামেরাবন্দি করা হয়, রিসোর্টের চেয়ারম্যান শাজাহান মিয়াকে খোঁজ করিলে রিসোর্টের ম্যানেজার জানান শাজাহান মিয়া উনার বাড়িতে অসুস্থ, শাজাহান মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করিলে শাজাহান মিয়া বক্তব্য চাইলে উনি জানান আমি এই বিষয়ে কিছু জানি না, রিসোর্টের গেস্ট নিজ দায়িত্বে মাদক বহন করে নিয়ে আসছেন হয়তো, রিসোর্টের ম্যানেজারের বক্তব্য নিলে উনি দৈনিক বাংলার সংবাদকে জানান রিসোর্টের স্টাফরাই টাকার বিনিময়ে মাদক বহন করে রিসোর্টের গেস্টের হাতে পৌঁছে দেন, এই বিষয় দ্বিতীয়বার শাজাহান মিয়ার সাথে কথা বললে শাজাহান মিয়া বলেন আর হবেনা বলে এই বিষয়টি ধামাচাপা দিতে রিসোর্টের চেয়ারম্যান শাজাহান মিয়া, দৈনিক বাংলার সংবাদ প্রতিনিধিকে মোটা অংকের টাকার অফার করেন।
কাওছার আহমদ সবুজ শ্রীমঙ্গল প্রতিনিধি 



















