ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেলেন দুই সংসদ সদস্য।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ জালাল উদ্দিন।
তাঁদের এই মনোনয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন ও নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হলো। সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
এদিকে, দুই সংসদ সদস্যের এই মনোনয়নে চাঁদপুরবাসীর মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। অনেকেই মনে করছেন, তাঁদের অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেলেন দুই সংসদ সদস্য।

আপডেট সময় : ০৪:০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬