ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর ক্ষমতায়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা মহিলা বিষয়ক কার্যালয়

মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি (VGD) কর্মসূচি, মা ও শিশু সহায়তা কর্মসূচি, জীবিকা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং নিবন্ধিত মহিলা সংগঠনকে অনুদান প্রদানসহ নারীর ক্ষমতায়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে নীলফামারী জেলা মহিলা বিষয়ক কার্যালয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, তিনি গত পাঁচ বছর ধরে এ কার্যালয়ে কর্মরত রয়েছেন। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হচ্ছে। ভিজিডি (VGD) কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। নীলফামারী সদর ও ডিমলা উপজেলায় পুষ্টিসমৃদ্ধ চাল এবং জেলার অন্যান্য উপজেলায় সাধারণ চাল সরবরাহ করা হয়। পাশাপাশি সহযোগী সংস্থার মাধ্যমে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণও প্রদান করা হয়।
তিনি আরও জানান, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীরা মাসিক ৮০০ টাকা ভাতা পান। ইউনিয়ন পর্যায়ে আবেদন গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে উপকারভোগীর নিজস্ব বিকাশ বা নগদ অ্যাকাউন্টে ভাতার অর্থ পাঠানো হয়। এ ক্ষেত্রে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার এবং ওটিপি (OTP), পিন নম্বর কিংবা পাসওয়ার্ড কোনো অবস্থাতেই অন্যের সঙ্গে শেয়ার না করার আহ্বান জানান তিনি।
এছাড়া জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, বিউটি কেয়ার, উড ক্রাফট (কাঠের শোপিস তৈরি), হ্যান্ডিক্রাফট এবং বক্স মেকিং অ্যান্ড প্যাকেজিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের দৈনিক ১০০ টাকা যাতায়াত ভাতা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয় এবং দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হয়।
তিনি আরও জানান, নিবন্ধিত মহিলা সংগঠনগুলোকে জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে ক্যাটাগরিভেদে ২৫ হাজার, ৩০ হাজার, ৪০ হাজার ও ৫০ হাজার টাকা পর্যন্ত বার্ষিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নারীর ক্ষমতায়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে জেলা মহিলা বিষয়ক কার্যালয়

আপডেট সময় : ০৩:১৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬