ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজট

কুষ্টিয়া, বুধবার: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে শিক্ষার্থীরা মজমপুর গেট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তারা ট্রাফিক বক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে কুষ্টিয়ার বিভিন্ন দিক থেকে আসা যানবাহন আটকা পড়ে এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
কর্মসূচি শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসন বা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানজট

আপডেট সময় : ০৩:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬