ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শেরপুর রোড এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অভিযুক্ত ব্যক্তিদোষ স্বীকারোক্তি করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী প্রত্যেককে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়।
অভিযানে ফুলপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ফুলপুর থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবনকারী ও বিক্রয়কারী দেখা মাত্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
মোঃ হেলাল উদ্দিন সরকার। 



















