লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি, পীরগঞ্জ শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পীরগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার (জিএম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক। পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বদরুল হুদা জিল্লুর রহমান জুয়েল যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি পীরগঞ্জ মোহাম্মদ রুহুল আমিন পীরগঞ্জ পৌর সভাপতি বিএনপি নসরতে খোদা রানা সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাবেক সহসভাপতি পীরগঞ্জ প্রেসক্লাব সাংবাদিক নুরুন্নবী রানা বিষ্ণুপদ রায় মামুনুর রশিদ মিন্টু সাইদুর রহমান মানিক মাহফুজুল হক হীরা প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সুধী সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে এর ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি সবাইকে আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণ এবং ক্যাশলেস লেনদেনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
ক্যাশলেস লেনদেনের প্রচারে পীরগঞ্জে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
-
মাহফুজুল হক হিরা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৩১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- 59
জনপ্রিয় সংবাদ




















