জামালপুর শহরের চন্দ্রা পলাশ তলা এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ মামুন।
আজ (মঙ্গলবার) তাঁর পক্ষ থেকে চন্দ্রা পলাশ তলা এলাকার পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি ১ বস্তা করে চাল বিতরণ করা হয়েছে।
এমপি মহোদয়ের পক্ষে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামালপুর পৌরসভার জনপ্রিয় মেয়র প্রার্থী জনাব শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।
ত্রাণ বিতরণকালে মেয়র প্রার্থী জনাব আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “মাননীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ মামুন ভাই জামালপুরের প্রতিটি মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। এই দুর্যোগ মুহূর্তে চন্দ্রা পলাশ তলার কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেজন্য তাঁর নির্দেশনায় আমরা আজ চাল নিয়ে আপনাদের দ্বারে দ্বারে এসেছি। এই সংকটের শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক সহায়তা ও পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
চাল বিতরণকালে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আকস্মিক এই বিপদে ১ বস্তা করে চাল হাতে পেয়ে চন্দ্রা পলাশ তলা এলাকার পানিবন্দী মানুষেরা জামালপুর সদর আসনের এমপি মামুন এবং মেয়র প্রার্থী শাহ মাসুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর জেলা প্রতিনিধি 



















