ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎লালমনিরহাটে আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

‎​দীর্ঘ ১৫ বছর পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার প্রধান আসামি মামুনুর রশীদ সুমনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎​মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) বিকেলে লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই মামলার অন্য সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
‎​
‎মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে পাটগ্রামে ওয়াজেদ আলী প্রধানকে হত্যার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। ঘটনার পর দীর্ঘ সময় ধরে আদালতে সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন চলে। বিজ্ঞ আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে প্রধান আসামি মামুনুর রশীদ সুমনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন।
‎​
‎মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন, মোঃ শাহিন পিচ্চি, মোঃ ফরিদুল ইসলাম ভুট্টু, মোঃ নুর আলম, মোঃ লিটন মিয়া, মোঃ রবিউল ইসলাম এবং পলাতক আসামি মোঃ হাফিজুল ইসলাম। এদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন এবং তাদের জামিনদারের মুচলেকা থেকে অব্যাহতি দেন।
‎​
‎রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মামুনুর রশীদ সুমন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এছাড়া, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, মামলার আসামি কারাগারে যে সময় অতিবাহিত করেছেন, তা তার সাজা থেকে কর্তনযোগ্য বলে আদেশে উল্লেখ করা হয়েছে। মামলার আলামত বিধি মোতাবেক নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

‎​রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ গোলাম মোস্তফা সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রায়ের বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎লালমনিরহাটে আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০২:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬