ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬.সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকার ঢাকা–বগুড়া মহাসড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে খেলনা গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় এক যাত্রী কে আটক করা হয়েছে।

চান্দাইকোনা পিংকি পাম্পসংলগ্ন এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় বাসের যাত্রী রবিউল আলম সিদ্দিকী-কে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা একটি খেলনা গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, খেলনা গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিউল আলম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সিরাজগঞ্জে খেলনা গাড়িতে লুকানো ১২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১০:১১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬