ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ‘এলআরপি-৫৭’ প্রকল্পের অবহিতকরণ সভা

নওগাঁর পোরশায় ‘সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজের জন্য নারী ও যুব নেতৃত্বাধীন আর্থ-সামাজিক পরিবর্তন এলআরপি-৫৭’ প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন’।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম এন্ড এনগেজমেন্ট কাজী মোরশেদ আলম।

​সভায় বক্তারা বলেন, এলাকায় একটি সহনশীল, প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে নারী ও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের আওতায় স্থানীয় নারী ও যুবকদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যকে সাধুবাদ জানান এবং এর সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাদের পরিচালনায় সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক এবং নারী ও যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ‘এলআরপি-৫৭’ প্রকল্পের অবহিতকরণ সভা

আপডেট সময় : ০৯:৩৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬