ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল কৃতী শিক্ষার্থী মিথিলা রানী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এ অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে ‘ট্যালেন্টপুল’ (মেধাবৃত্তি) পেয়েছে কৃতী শিক্ষার্থী মিথিলা রানী। সে ঢাকা জেলার সূত্রাপুর থানার অন্তর্গত ‘বি. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়’ থেকে এবারের বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার এই অভাবনীয় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং পরিবারসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

​মেধাবী শিক্ষার্থী মিথিলা রানী ঢাকার সূত্রাপুরের ফরিদাবাদ এলাকার বাসিন্দা মৃণাল কান্তি রায় এবং মাধবী রানী রায় দম্পতির দ্বিতীয় সুকন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী ও মেধাবী মিথিলা আগামীতে বড় হয়ে দেশের সেবা করতে চায়। এবারের পরীক্ষায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের অন্তর্গত ফরিদাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার রোল নম্বর ছিল ৩০৬৩৭৪৩।

​কৃতী এই শিক্ষার্থীর সাফল্যে বি. এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,

​”মিথিলার এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের। তার কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক নির্দেশনাই আজ তাকে এই কৃতিত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।”

​সন্তানের এমন গৌরবময় সাফল্যে উচ্ছ্বসিত মিথিলার বাবা-মা মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষকের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সাথে তারা মেয়ের ভবিষ্যৎ সাফল্যের জন্য দেশবাসীর কাছে আশীৰ্বাদ ও দোয়া চেয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল কৃতী শিক্ষার্থী মিথিলা রানী

আপডেট সময় : ০৮:৪৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬