ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ সাবেক ছাত্রদল নেতার চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ ইউসুফ। তিনি ৫ নং চর ফলকন ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা।

এক সময় হাজির হাট বাজারের একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন ইউসুফ। ছাত্রজীবনে তিনি ছাত্রদলের রাজনীতির সাথেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এলাকায় সবার কাছে “সুদর্শন ও মিশুক” হিসেবে পরিচিত এই মানুষটি এখন পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না।

পারিবারিকভাবে অসহায় হয়ে পড়ায় তার চিকিৎসা কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।

এ অবস্থায় তিনি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। একই সাথে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চিকিৎসার জন্য সকলের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে তার চিকিৎসার জন্য সরকারি সহযোগিতারও আবেদন জানিয়েছেন।

যোগাযোগ: ০১৭১৮২৮৩০২৫
সহযোগিতা পাঠাতে বা খোঁজ নিতে চাইলে ৫ নং চর ফলকন ইউনিয়ন, ১ নং ওয়ার্ড, কমলনগর, লক্ষ্মীপুর ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

অসুস্থ সাবেক ছাত্রদল নেতার চিকিৎসার জন্য সহযোগিতার আবেদন

আপডেট সময় : ০৬:৫৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬