চারিদিকে পানি আর পানি
শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোণ ইউনিয়নের
উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশ এখন পানিতে বন্দি। ছোট্ট শিশুদের একটু নিরাপদে চলাফেরা করার মতো কোনো উপায় নেই। যেখানে শিশুদের লেখাপড়ার পরে খেলাধুলায় মুখর থাকার কথা, সেখানে এক বুক আশঙ্কা নিয়ে দিন কাটছে। উদনার পার এলাকার বাসিন্দা শ্রমিক নেতা ও একজন কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল হোসাইন জানান আমরা অনেকবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি আমাদের শিশুদের সোনালী শৈশব আর কতোদিন এভাবে পানিতে ডুবে থাকবে যে কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায় একটু নজর দিন, বিদ্যালয় প্রাঙ্গণটি দ্রুত সংস্কার করুন পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন।
কাওছার আহমদ সবুজ শ্রীমঙ্গল প্রতিনিধি 



















