ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, সরকারের সিদ্ধান্ত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে উপজেলার কয়েক লাখ মানুষের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক পত্রে জানানো হয়েছে, দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি নবসৃষ্ট ১৩টি উপজেলায় নতুন ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দাপ্তরিক পত্রে বলা হয়, দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও সুদৃঢ় ও সহজলভ্য করার লক্ষ্যে প্রধানমন্ত্রী এ উদ্যোগের নীতিগত অনুমোদন দিয়েছেন। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীতকরণ এবং প্রয়োজনীয় জনবল সৃষ্টির লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হলে রোগী ভর্তির সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত চিকিৎসাসেবা সম্প্রসারণ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ত্রিশালের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপি মহোদয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাস্তবায়িত হলে ত্রিশালবাসীর চিকিৎসাসেবায় এক নতুন দিগন্তের সূচনা হবে।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, দ্রুত প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে ১০১ শয্যার হাসপাতাল চালু করা গেলে ত্রিশালের পাশাপাশি আশপাশের উপজেলার মানুষও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত হচ্ছে, সরকারের সিদ্ধান্ত

আপডেট সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬