ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে ১০টি গরু উদ্বার

হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের এক অভিযানে ১০টি গরু উদ্ধার করা হয়েছে।গত রোববার (১২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমরোড এলাকার ঘনশ্যামপুর গ্রাম থেকে এসব গরু উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গরুগুলো ভারত থেকে পাচার করে আনা হয়েছে।

চুনারুঘাট থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামরুল হাসানেন নেতৃত্বে ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১০টি গরু উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় শওকত আলী মীরসহ সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, উদ্ধার করা গরুগুলো ভারত থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পুলিশের অভিযানে ১০টি গরু উদ্বার

আপডেট সময় : ১২:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬