ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে তালবাড়ীয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা

মিরপুর উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া :: (১৩ জুলাই, ২০২৬) কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির ভবনটি এখন চরম জরাজীর্ণ ও বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় ভবনটির ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, দেখা দিয়েছে বড় বড় ফাটল। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় চরম ঝুঁকির মধ্যে সেবা নিচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ এবং দায়িত্ব পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

স্থানীয় সাধারণ জনগণের অভিযোগ, ইউনিয়ন পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের একমাত্র ভরসাস্থল এই কেন্দ্রটি এখন নিজেই ‘রোগাক্রান্ত’। বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে পানি পড়ে ভেতরের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হচ্ছে। ভবনের দরজা-জানালাগুলোও ভেঙে পড়েছে, যার ফলে চুরি ও নিরাপত্তার অভাব নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই হাসপাতালে আমরা গরিব মানুষরা চিকিৎসার জন্য আসি। কিন্তু এখন ভেতরে ঢুকতেই ভয় লাগে, কখন মাথার ওপর ছাদ ভেঙে পড়ে! সরকারের কাছে আমাদের অনুরোধ, দয়া করে এটা দ্রুত ঠিক করে দিন।”

এলাকাবাসীর পক্ষে স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রের ভবনটি সংস্কার বা পুনর্নির্মাণের জন্য উপজেলা প্রশাসনের তীব্র দৃষ্টি আকর্ষণ করছেন। তারা জানান, গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা সচল রাখতে অতি দ্রুত এই জরাজীর্ণ ভবনটির সংস্কার করা জরুরি। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার পাশাপাশি এলাকার সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসাসেবা থেকে পুরোপুরি বঞ্চিত হতে পারেন।

এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন তালবাড়ীয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মিরপুরে তালবাড়ীয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা

আপডেট সময় : ০৭:১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬