ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎ নরসিংদীর পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস – ২০২৬ উপলক্ষে “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, স্বাস্থ্যবান করি; আজকের প্রস্তুতিই সুন্দর আগামীর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ ১২ জুলাই ২০২৬ রোজ রবিবার পলাশ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিন মাশরুর খান।

‎ সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং তরুণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

‎ এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান উল্লাহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

‎ অনুষ্ঠানে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে দিবসটির প্রতিপাদ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬