নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সঠিক দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই, ২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০২.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি সাকিনের ২ নং ওয়ার্ডস্থ চিশতিয়া বেকারীর সামনে পাকা রাস্তার উপর আসামি-১। মোঃ সজিব আহমেদ (২৫), পিতা- মোঃ সানা উল্লাহ, মাতা- মৃত রাশিদা বেগম, সাং- মিজমিজি, মাইজপাড়া, ২ নং ওয়ার্ড, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ এর হেফাজত হতে (০১) একটি কাঠের বাটযুক্ত কালো রঙের রিভলভার, যার বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য ৭ ১/২ ইঞ্চি, যার গায়ে ইংরেজিতে ASTRA SPAIN R4O1150, ASTRA 680 লেখা আছে, অপর পাশে 22 LR লেখা আছে; (২) ০৬ (ছয়) রাউন্ড গুলি, যার প্রতিটি গুলিতে ইংরেজীতে E লেখা আছে; (৩) একটি পুরাতন কালো রংয়ের মাইক্রোবাস যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-চ-২০-৫২৫৭, চেসিস নং- ZWR80-0294239, ইঞ্জিন নং- 2ZR-0A59755; (৪) একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা, যার কাঠের বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য-২৪ ইঞ্চি, (৫) একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা, যার কাঠের বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য-২৩ ইঞ্চি, (৬) একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো রামদা, যার কাঠের বাটসহ আড়াআড়ি দৈর্ঘ্য- ১৯ ১/২ ইঞ্চি সহ গ্রেফতার করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা সহ অস্ত্র আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ অস্ত্র-গুলি ও মাদকসহ যে-কোনো অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি বৈষম্য বিরোধী হত্যা মামলা রয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















