ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিজ গাড়িতে হাসপাতালে পৌঁছে দিলেন ইউএনও মোঃরাকিবুল ইসলাম রাকিব।

নওগাঁর পোরশায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে নিজ গাড়িতে করে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।

একই সঙ্গে তিনি আহত ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে অ্যাম্বুলেন্স ভাড়াও ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

আজ রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পোরশা কলেজ এবং খাড়ীর মাঝামাঝি এলাকায় একটি চার্জার ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটো ভ্যানের এক আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার সময় ইউএনও রাকিবুল ইসলাম ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পরিস্থিতি দেখেই তিনি তাৎক্ষণিকভাবে গাড়ি থামান এবং স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে পৌঁছানোর পর তিনি দ্রুত উন্নত চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্স ভাড়ার ব্যবস্থাও করে দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ব্যক্তির উপজেলার নিতপুর যমুনা বাগান এলাকার মৃতঃ আব্দুস শুকুরের ছেলে আব্দুল বাসির (৫৫) ।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় বাসিরের মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

একজন সরকারি কর্মকর্তার এমন মানবিকতায় স্থানীয়রা ভূয়সী প্রশংসা করেছেন। স্থানীয়রা বলছেন, ইউএনও মহোদয় তাৎক্ষণিকভাবে এগিয়ে না এলে এবং দ্রুত চিকিৎসার উদ্যোগ না নিলে আহত ব্যক্তির পরিস্থিতি আরও জটিল হতে পারতো।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পোরশায় দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিজ গাড়িতে হাসপাতালে পৌঁছে দিলেন ইউএনও মোঃরাকিবুল ইসলাম রাকিব।

আপডেট সময় : ০৪:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬