জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য রবিবার (১২ জুলাই ২০২৬ খ্রি.) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, জামালপুর জনাব মোঃ ইউসুপ আলী। সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য, জামালপুর-৫ জনাব শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি ; পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন, জামালপুর এবং সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ আজিজুল হক, জামালপুর।
এছাড়াও সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ, জনসচেতনতা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ এবং সীমান্তবর্তী এলাকায় করণীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর প্রতিনিধি 



















