ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারুয়ালছড়ির পাটিয়ালছড়িতে হালদা নদীর তীব্র ভাঙন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের পাটিয়ালছড়ি এলাকায় হালদা নদীর অব্যাহত ভাঙ্গনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নদীর তীব্র স্রোতে বসতভিটা, কৃষিজমি ও নদীতীরবর্তী বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।

এ অবস্থায় গত ৯ জুলাই ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলীগণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন, ভাঙ্গনের প্রকৃতি ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় অ্যাসেসমেন্ট (ক্ষয়ক্ষতি নিরূপণ) কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, পরিদর্শনের ভিত্তিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে নদীভাঙ্গন রোধে জরুরি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। তাদের দাবী, বর্ষা মৌসুমে ভাঙ্গন আরও তীব্র হওয়ার আগেই স্থায়ী নদী সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে হালদা নদীর অব্যাহত ভাঙ্গন থেকে পাটিয়ালছড়ির মানুষ ও তাদের সম্পদ রক্ষা করা সম্ভব হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হারুয়ালছড়ির পাটিয়ালছড়িতে হালদা নদীর তীব্র ভাঙন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

আপডেট সময় : ০১:০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬