বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম এবং মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য) ডা. মো. শিহাবুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. অলিয়ার রহমান।
আলোচনা সভায় বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য, জনসংখ্যা ব্যবস্থাপনা, মাতৃ ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় নির্বাচিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আবু রাসেল স্টাফ রিপোর্টার, যশোর প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ 



















