ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১০ নং শান্তিরাম ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজসেবা ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় ইউনিয়নের নুরেরটারী জামে মসজিদ এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠে মোট ১৫০টি বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও সুন্দরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সামিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ নং শান্তিরাম ইউনিয়ন সমাজসেবা ইউনিটের পরিচালক মো. জাহিদ হাসান রনি, সভাপতি মো. শেখ ফরিদ, সহ-সভাপতি মো. আল আমিন, সেক্রেটারি মো. শফিউল ইসলাম সুমন, সহ-সেক্রেটারি শাহ জালাল, মো. ফারিকুল ইসলাম এবং মো. রিয়াজুল ইসলাম।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ধরনের সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৯:৩৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬