আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান মহোদয়ের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ ও দমন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন জীবনযাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোলা জেলার শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।
মোঃ সুজন স্টাফ রিপোর্টার চরফ্যাশন ভোলা 



















