বান্দরবানের লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কলিঙ্গাবিল গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং লামা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবুল হোসেন সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ নং ওয়ার্ডে মানুষের খোঁজখবর নিতে ও তাদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছেন।
তিনি বন্যাকবলিত ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং তাদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং সামর্থ্য অনুযায়ী সহায়তার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে আবুল হোসেনের এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য বিত্তবান ও জনপ্রতিনিধিরাও তার মতো বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসবেন।
এ বিষয়ে আবুল হোসেন বলেন, “দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। যতদিন প্রয়োজন, আমি বন্যাকবলিত মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাব।”
তোফাজ্জল হোসাইন,উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান) 



















