ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

হবিগঞ্জের চুনারুঘাটে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার নিম্নাঞ্চলের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি।
অনেক ঘর বাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে উপজেলার গাজীপুর, আহম্মদাবাদ, সাটিয়াজুড়ী, পাইকপাড়া ও শানখলা ইউনিয়নের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। খোয়াই, করাঙ্গী ও সুতাং নদী এবং বিভিন্ন পাহাড়ি ছড়ার পানি বিপৎসীমা অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। কোথাও বাঁধ ভেঙে গেলে বা ফসলি জমিতে পানি প্রবেশ করলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এছাড়া কেউ যেন কৃত্রিমভাবে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি না করেন, সে বিষয়েও সতর্ক করা হয়েছে। তাছাড়া কোন খাল কিংবা জলাশয় এর পানি আটকে রেখে জলাবদ্ধতা সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করছেন উপজেলা প্রশাসন।
বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে শনিবার (১১ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী বন্যাদুর্গত চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের নিম্নাঞ্চল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শানখলা ইউনিয়নের কিছু গ্রামের পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরিদর্শনকালে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রকৌশলী, চুনারুঘাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ভারি বর্ষণ ও পাহাড়ী ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

আপডেট সময় : ০৫:০১:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬